দায়েশ সন্ত্রাসীদের ইউরোপে ছেড়ে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বিদেশ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে হুমকি দিয়ে বলেছেন, সিরিয়া ও ইরাকে আটক ইউরোপের উগ্র সন্ত্রাসীদেরকে তারা যদি ফিরিয়ে নিতে ব্যর্থ হয় তাহলে তিনি তাদেরকে মুক্তি দিয়ে দেবেন যাতে এসব সন্ত্রাসী নিজেদের দেশে প্রবেশ করে।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এই হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার হাতে এই মুহূর্তে ইউরোপের আড়াই হাজার দায়েশ সন্ত্রাসী রয়েছে এবং ওয়াশিংটন চায় ইউরোপ তাদেরকে ফেরত নিক। তাদের অনেকে ফ্রান্স ও জার্মানিসহ নানা জায়গায় ফিরে যাচ্ছিল।
সম্প্রতি ইউরোপীয় কমিশন ঘোষণা করেছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে দায়েশে যোগ দেয়া আড়াই হাজার সন্ত্রাসীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব সন্ত্রাসী ইরাক ও সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে।
বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি