দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল সেরা: রিজভী
বাংলা প্রেস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ এএম
রুহুল কবির রিজভী।
বাংলাপ্রেস ডেস্ক: দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার চ্যাম্পিয়ন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবীর রিজভী বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান নানা অবদানের কারণে জাতির সম্পদ। তার অর্জন বিস্তৃত। দেশে-বিদেশে স্বীকৃত। তার পরে আর কেউ অর্থমন্ত্রী হিসেবে তাকে ছাড়িয়ে যেতে পারেননি।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পন্ন হবে, দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সমৃদ্ধ হবে।’
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
বিদ্যুৎ কোথায় আছে জানেন, সংসদের ভেতরে এবং মন্ত্রীর বাড়িঘরে: জামায়াত আমির
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি