৪ মে ২০২৬

‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর বিচারক কারিনা কাপুর!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর বিচারক কারিনা কাপুর!

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। বড় পর্দাতেই বাজিমাত করেছেন অসংখ্যবার। টেলিভিশনে তার কাজকর্ম সেভাবে কিছু নেই। এবার টেলিভিশনে অভিষেক হতে চলেছে তার। রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে। প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, কারিনার সঙ্গে কাজ করতে বেশ উৎসুক তারা। আর এই অনুষ্ঠানের উপস্থাপিকা বলেছেন, কারিনার মতো একজন অভিনেত্রীর সামনে দাঁড়িয়ে কোনো অনুষ্ঠান হোস্ট করা মুখের কথা নয়। করিনার সঙ্গে স্টেজ শেয়ার করতে মুখিয়ে রয়েছেন তিনি। এদিকে, রিয়া কাপুরের ছবি ‘ভিরে দি ওয়েডিং’-এর পর করিনাকে পর্দায় দেখা যায়নি। ওই ছবিতে সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়ার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে ‘গুড নিউজ’ ছবিটি।এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে তাকে। আর এই ছবির মাধ্যমে ৪ বছর পর জুটি হিসেবে দেখা যাবে তাদেরকে।

‘গুড নিউজ’-এর মূল আকর্ষণ কিন্তু কারিনা- অক্ষয়ের জুটি নয়। ছবিতে নাকি অভিনয় করছেন করিনার ছেলে তৈমুর আলি খান পতৌদি। কয়েকটি সিনে তাকে মায়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে দেখা যাবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি