১২ মে ২০২৬

ডাকাত সর্দার ডাকু আলমগীর ঝিনাইদহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডাকাত সর্দার ডাকু আলমগীর ঝিনাইদহ ডিবি পুলিশের  হাতে গ্রেফতার
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত ২০ মামলার আসামী আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ডাকু আলমগীরকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। সোমবার রাতে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতারকৃত আলমগীর হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের আলম শেখের ছেলে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ২১ জানুয়ারি ও পহেলা ফেব্রæয়ারি ঝিনাইদহের ঘোড়ামারা ও পবহাটি এলাকায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে ৯ জনকে গ্রেফতার করা হলেও মুল হোতা আলমগীর ডাকাত পলাতক ছিলো। সোমবার রাতে তার অবস্থান শনাক্ত করে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর শেখের নামে কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ২০ টি অধিক মামলা রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি