দাদাগিরির মঞ্চে স্বস্ত্রীক নাচবেন সৌরভ গাঙ্গুলী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : দেখতে দেখতে শেষ ‘দাদাগিরি সিজন ৯’। তবে পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় শো শেষে এমন চমক দিলেন, যা কিনা দাদাগিরির ভক্ত তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগীরা ভাবতেও পারেননি। একের পর এক সারপ্রাইজ রয়েছে ‘দাদাগিরি’র শেষ এপিসোডে।
প্রথমে শোনা গিয়েছিল, ‘দাদাগিরি’র শেষ এপিসোডে হাজির হবেন কাজল ও অজয় দেবগণ। এই তারকা জুটির তরফ থেকে তারিখ না মেলায় লাস্টমিনিটে প্ল্যান চেঞ্জ। তবে পরিকল্পনা চেঞ্জের ফলেই দর্শক পেতে চলেছে এক দারুণ সারপ্রাইজ!
দাদাগিরির মঞ্চে এবার বলিউড গানে নাচবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবির ‘আঁখো মে তেরি’ গানেই নাচতে দেখা যাবে সৌরভ ও ডোনাকে। শুক্রবার এই শোয়ের শুটিং হল বিশ্ববাংলায়। তবে শুধু সৌরভ ও ডোনাই নয়। খবর অনুযায়ী, এই অনুষ্ঠানে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সম্প্রতি নতুন ছবি ‘এক্স ইক্যুয়ালস টু প্রেমে’র কলাকুশলীদের নিয়ে দাদাগিরির মঞ্চে এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায়ও।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি