৬ মে ২০২৬

ডাচ-বাংলা ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই: ৯ কোটি উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডাচ-বাংলা ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই: ৯ কোটি উদ্ধার
বাংলাপ্রেস ঢাকা: রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে ছিনতাই করা সাড়ে ১১ কোটি টাকার মধ্যে ৯ কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। ডিএমপির ডিবিপ্রধান এসপি হারুন অর রশীদ এ তথ্য জানান। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মিরপুর ডিওএইচএসের সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে করে সোয়া ১১ কোটি টাকা নিয়ে সাভারের ইপিজেডে ডাচ্‌–বাংলা ব্যাংকের বুথে নিয়ে যাচ্ছিল। সকাল ৭টার দিকে আড়াআড়ি করে মাইক্রোবাস দাঁড় করিয়ে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ–সংলগ্ন ডাচ্‌–বাংলা ব্যাংকের টাকা বহন করা গাড়িটির গতি রোধ করে। মাইক্রোবাস থেকে ১০–১২ জন সশস্ত্র ডাকাত নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোয়া ১১ কোটি টাকা ভর্তি ট্রাংক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি