৫ মে ২০২৬

চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে
বাংলাপ্রেস ডেস্ক: আলোচিত নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে পরীমনি ও তাকে মুখোমুখি করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে তাকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করা হয়। আটকের পর সন্ধ্যা ৭টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। ডিবি সূত্রে জানা গেছে, পরীমনি ও চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে মুখোমুখি করে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগের বিষয়ে তদন্ত করবে ডিবি। এর আগে একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকার শেষে বের হওয়ার পর চয়নিকার ব্যক্তিগত গাড়ি আটকে তাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। উল্লেখ্য, চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক। ২০০১ সালে‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনায় আসেন তিনি। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। ওই সিনেমায় অভিনয় করেন পরীমনি। এই সিনেমায় কাজের মধ্য দিয়ে নায়িকা পরীমনির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি