১১ মে ২০২৬

চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক প্রথম বর্ষের (শিক্ষাবর্ষ-২০২৪-২৫) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চুয়েটের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে 'ক' গ্রুপের মেধাতালিকার প্রথম ১৫০০ জনকে ও 'খ' গ্রুপের মেধা তালিকার প্রথম ১০০ জনকে আগামী ০৯ এপ্রিল ভর্তি কার্যক্রম সম্পন্নের জন্যে ডাকা হয়েছে। ১ম ধাপে ভর্তির পর সিট খালি থাকা সাপেক্ষে পরবর্তী মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হবে। ১১টি সংরক্ষিত আসনসহ মোট ৯৩১টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ২০ হাজার ১২২ জন। ভর্তি পরীক্ষা “ক” গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং “খ” গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে মোট ১৮ হাজার ৪৮১ জন এবং ‘খ’ গ্রুপে এক হাজার ৬৪১ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। এদের মধ্যে চুয়েট কেন্দ্রে অংশ নেন বাছাইকৃত শিক্ষার্থীদের ৮৭ শতাংশ। সবমিলিয়ে মোট উপস্থিত ভর্তিচ্ছু পরীক্ষার্থীর হার ছিল ৮২.৩ শতাংশ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি