চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২ জুলই) দুপুর ১টার দিকে দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। নিহতের মরদেহ ভারতের একটি হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
নিহতের স্বজন ও গ্রামবাসীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ইব্রাহিম বাবুসহ কয়েকজন গরুর ঘাস কাটাতে সীমান্তের কাছে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে কৃষক ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি নিয়ে বিএসএফ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তিনি জানান, একদল স্বর্ণ চোরাকারবারির সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি