চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি তেলবাহী ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে ঘটেছে এ ঘটনা। ফলে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তাৎক্ষণিক জানা গেছে, ট্রেন দুর্ঘটনার কারণে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে আছে। এ জন্য দুটি ট্রেনের কয়েক শ’ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
এ ব্যাপারে উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, একটি তেলবাহী ট্রেন মধ্যরাতের দিকে খুলনা যাচ্ছিল। ওই ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টের কাছাকাছি পৌঁছালে লাইনচ্যুত হয়ে যায়।
উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি