৮ মে ২০২৬

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে প্রাণ গেল চালকের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে প্রাণ গেল চালকের
বাংলাপ্রেস ডেস্ক:  চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ আগস্ট) সকালে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সোহাগ হোসেন (২৫)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার তালশার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই করে ট্রাকযোগে কুষ্টিয়া থেকে মহেশপুরের দিকে যাচ্ছিলেন সোহাগ। এ সময় আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকার নিগার সিদ্দিক কলেজের সামনে পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সোহাগ।আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে সোহাগ একাই ওই ট্রাকে ছিলেন।তিনি মূলত হেলপার। তবে দুর্ঘটনার সময় তিনিই ট্রাক চালাচ্ছিলেন। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি