৫ মে ২০২৬

চূড়ান্ত হলো টাইগারদের ব্যাটিং কোচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চূড়ান্ত হলো টাইগারদের ব্যাটিং কোচ
বাংলাপ্রেস ডেস্ক: নানা আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের নাম। শ্রীলঙ্কার সামারাবিরা টাইগারদের ব্যাটিং কোচ হবেন এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সেটি হচ্ছে না। সাকিব-মিরাজদের ব্যাটিং কোচ হচ্ছেন স্টুয়ার্ট ল। গেল মাসে বাংলাদেশ জাতীয় দলের কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। আর এই বিজ্ঞাপনে পেস বোলিং কোচ, ব্যাটিং কোচের সঙ্গে ছিল আরো কিছু পদ। এই ব্যাটিং পদের জন্য আবেদন করেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে স্টুয়ার্ট ল'র। তার শিষ্যরা সদ্য শেষ হওয়া যুব বিশ্বকাপে সুপার সিক্স থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশ জাতীয় দলকেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে এই অস্ট্রেলিয়ান কোচের। স্টুয়ার্ট ল ছাড়া ব্যাটিং কোচ পদের জন্য আরও আবেদন করেছিলেন তুষার ইমরান। যদিও দেরি হওয়ায় সেই আবেদন গ্রহণ করেনি বিসিবি। এদিকে, ব্যাটিং কোচের মতো পরিবর্তন এসেছে জাতীয় দলের অধিনায়কেও। সম্প্রতি তিন ফরম্যাটে টাইগারদের অধিনায়ক করা হয়েছে শান্তকে। অন্তত আগামী এক বছর দলকে নেতৃত্ব দেবেন তিনি।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি