৪ মে ২০২৬

চট্টগ্রামকে ১৬৩ রানের টার্গেট সিলেটের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চট্টগ্রামকে ১৬৩ রানের টার্গেট সিলেটের

বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৬৩ রানের টার্গেট দিয়েছে সিলেট থান্ডার্স। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান সংগ্রহ করেছে সিলেট থান্ডার্স।

ওয়ানডাউনে নেমে ৪৮ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন। ৩০ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন তিনি।

৬১ রানে ৩ উইকেট হারিয়ে রানের চাকা থমকে গিয়েছিল সিলেট থান্ডার্সের। সেখান থেকে ধীরে ধীরে এগিয়ে যান মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন। একপর্যায়ে দারুণ মেলবন্ধন গড়ে ওঠে তাদের মধ্যে। ফলে রানের চাকাও বনবন করে ঘুরতে থাকে দলটির।

এর আগে বুধবার দুপুরে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচে খেলছেন না দলটির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে দলের হয়ে টস করতে নামেন রায়াদ এমরিত। টসভাগ্যে জিতে যান তিনি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

রায়াদ এমরিত (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, নাসির হোসেন, রায়ান বার্ল, নুরুল হাসান সোহান, চাদউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ, মুক্তার আলী।

সিলেট থান্ডার্স

মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু, এবাদত হোসেন, ক্রিসমার সান্তোকি, নাবিন উল হক ও জীবন মেন্ডিস।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি