৮ মে ২০২৬

চট্টগ্রামে ভাবিকে হত্যার দায়ে দেবরসহ গ্রেপ্তার ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
চট্টগ্রামে ভাবিকে হত্যার দায়ে দেবরসহ গ্রেপ্তার ২
বাংলাপ্রেস ডেস্ক:  চট্টগ্রামের পতেঙ্গায় দেবরের ছুরিকাঘাতে ভাবি ফেরদৌসি আক্তার (৩২) হত্যার ঘটনায় প্রধান আসামি মো. রনি (২৮) ও তার সহযোগী সোলাইমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) পতেঙ্গা থানার চড়িহালদা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও পতেঙ্গা থানা এসআই এইচএম হারুনুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরে গত ১৩ জুলাই ফেরদৌসি আক্তারকে ছুরিকাঘাতে খুন করা হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. রনি ও সোলাইমানকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় জড়িত বাকি আসামের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, ফেরদৌসি আক্তারের সঙ্গে মো. লোকমান হোসেন ইসলামী শরিয়ত অনুযায়ী ২০১৩ সালে বিয়ে হয়। তবে বিয়েটি লোকমানের পরিবার সহজভাবে মেনে নেয়নি। বিয়ের পর থেকে নানা কারণে ফেরদৌসিকে হয়রানি করে আসছিল তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
রান্নাঘর মেরামতের কথা বলায় ফেরদৌসির সঙ্গে গত ১৩ জুলাই রাতে স্বামী লোকমান এবং দেবর রনির মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে রনি হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ফেরদৌসির বুকে ও পিঠে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বামী লোকমান ও দেবর রনিসহ অন্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ভাই মো. মামুন খান (৩৬) বাদী হয়ে পরদিন পতেঙ্গা থানায় হত্যা মামলা  করেন। এরপর অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি