চরমোনাইর পীরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে।
তিনি বলেন, ‘বাইতুল মাকদিস আমাদের প্রাণ ও মর্যাদার সঙ্গে সম্পৃক্ত।ফিলিস্তিনি জনগণের সঙ্গে যে নির্মমতা চলছে তা সহ্য করার মতো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনের ব্যাপারে সর্বদা সোচ্চার। আমাদের পক্ষে করণীয় সবকিছু করতে আমরা বদ্ধপরিকর।’
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বেলাল নুর আজিজি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি