১২ নভেম্বর ২০২৬

চলুন ফজরের নামাজ দিয়ে দিন শুরু করি’: ওমর সানী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
চলুন ফজরের নামাজ দিয়ে দিন শুরু করি’: ওমর সানী

বাংলাপ্রেস ডেস্ক:  ভক্তদের জন্য নতুন জীবনের সুন্দর একটি বার্তা নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ভিডিও শেয়ার করে তিনি সবাইকে নতুন ও ভালো কোনো অভ্যাস গড়ে তোলার অনুরোধ জানিয়েছেন। আর এ পরিবর্তনের শুরুটা যেন ফজরের নামাজ আদায়ের মাধ্যমে হয়— ভিডিওটিতে সেই আহ্বানই জানিয়েছেন এই অভিনেতা।

ভিডিওর ক্যাপশনে ওমর সানী লিখেছেন, ‘সুপ্রভাত। ডিস্টার্ব করছি, চলুন না অভ্যাস করি ফজরের নামাজ দিয়ে শুরু। আমার অভ্যাস খুব কম, নতুন অভ্যাস চাচ্ছি। আল্লাহ কবুল করুন। শুধু দাওয়াত।’

তার এ বার্তায় ধর্মীয় অনুশীলনের পাশাপাশি নতুন অভ্যাস গড়ে তোলার বিষয়টিও উঠে এসেছে। কাউকে বাধ্য করা নয়, বরং নিজের মতো করে একটি ভালো অভ্যাস শুরু করার আমন্ত্রণ জানিয়েছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওমর সানী প্রায়ই নিজের ব্যক্তিগত ভাবনা, অভিজ্ঞতা ও নানা বিষয়ে মতামত প্রকাশ করেন। এবার ফজরের নামাজ দিয়ে দিন শুরু করার আহ্বান জানিয়ে নতুন করে আলোচনায় এলেন তিনি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি