১০ মে ২০২৬

চলতি মাসে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনারের ৩ দিনের সফর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চলতি মাসে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনারের ৩ দিনের সফর
বাংলাপ্রেস ডেস্ক: চলতি মাসের শেষেই তিনদিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। মানবাধিকার কমিশনার হিসেবে এটিই হবে তার প্রথম ঢাকা সফর। জানা গেছে, এই সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ভলকার তুর্ক। এছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র উপদেষ্টা, সুশীল সমাজ ও ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এটিই হবে প্রথম কোনো জাতিসংঘের উচ্চপদস্থ কারও প্রথম সফর। তবে এ সফরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে কি না তা এখনও নিশ্চিত না। এর আগে ভলকার তুর্কের সঙ্গে জাতিসংঘে সাধারণ অধিবেশনের সময় সাইড লাইনে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের সময় তিনি বাংলাদেশে সফর করেছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর অ‍্যাসিস্ট‍্যান্ট হাইকমিশনার ফর প্রটেকশন হিসেবে। বাংলাদেশে আসার আগে তিনদিনের সফর করেছিলেন মিয়ানমারে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি