৪ মে ২০২৬

চলন্ত বিমান থেকে লাফ দিলেন এক যাত্রী, তোলপাড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:২৩ পিএম
চলন্ত বিমান থেকে লাফ দিলেন এক যাত্রী, তোলপাড়

চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে চলন্ত অবস্থাতেই বিমানের দরজা খুলে নিচে লাফ দেন এক যাত্রী। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:   ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে চলন্ত অবস্থাতেই বিমানের দরজা খুলে নিচে লাফ দেন এক যাত্রী। তার এ আচরণে বিমানে থাকা অন্য যাত্রীদের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভোরের দিকে অবতরণের পর বিমানটি মূল রানওয়ে ছেড়ে ট্যাক্সিওয়েতে চলছিল। ঠিক সেই সময়ই এ ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় বিমানের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। খবর এনডিটিভির

চেন্নাই বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঘটনাটি মূল রানওয়েতে ঘটেনি। ওই যাত্রী যখন লাফ দেন তখনো বিমানটি ধীরে চলছিল। এতে কোনো প্রাণহানি বা বিমানের ক্ষতি হয়নি। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীটি অসুস্থ বোধ করছিলেন। এক কর্মকর্তা বলেন, তিনি বমিভাবের অভিযোগ করেছিলেন এবং বিমানের ভেতরেই অন্তত দু’বার বমি করেছেন বলে জানা গেছে। অসুস্থতার কারণেই তিনি এমনটি করেন বলে মনে করা হচ্ছে।

ঘটনার পরপরই পাইলট বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সতর্ক করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাকর্মীরা ওই যাত্রীকে আটক করে এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

যাত্রীর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে কিছু সূত্রে জানা গেছে, তিনি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা হতে পারেন।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি