চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, চালক হাসপাতালে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহ প্রতিনিধি: জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালক মো. আতিকুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন । তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় গৌরীপুর ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।
বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বোকাইনগর এলাকার একটি সেতুর কাছে আসতেই দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এসময় পাথর ট্রেনের চালক আতিকুল ইসলামের নাকে লাগলে তার নাক ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্লাটফর্মের কাছাকাছি নিয়ে থামিয়ে দেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ময়মনসিংহ জংশন থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানান তিনি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি