চলে গেলেন টম অ্যান্ড জেরির পরিচালক
বাংলাপ্রেস ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় কার্টুন সিরিজ ‘টম অ্যান্ড জেরি’ ও ‘পপাই’-এর পরিচালক জেইন ডিচ। ৯৫ বছর বয়সে গত বৃহস্পতিবার চেক রিপাবলিকের রাজধানী প্রাগে নিজ বাসভবনে মারা যান তিনি। তার চেক প্রকাশক পেত্তর হিমেল আন্তজার্তিক সংবাদমাধ্যম এপি’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেইন ডিচ উত্তর আমেরিকার বিমানবাহিনীর নকশাকার হিসেবে কাজ করতেন। এ ছাড়া তিনি সামরিক বাহিনীতে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। স্বাস্থ্যগত কারণে ১৯৪৪ সালে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। এরপর তিনি বাণিজ্যিক শিল্পজগতে প্রবেশ করেন এবং কার্টুনিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
‘টম অ্যান্ড জেরি’ কার্টুন সিরিজের আট জন পরিচালকের মধ্যে একজন ছিলেন জিন। এ কার্টুনের অনেকগুলো পর্ব পরিচালনা করেছিলেন তিনি। এছাড়া ‘পাপাই দ্য সেইলর ম্যান’ কার্টুন সিরিজের কিছু পর্বও পরিচালনা করেছেন এই নির্মাতা। ১৯৬০ সালে সিনেমা ‘মানরো’ দিয়ে সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতে নেন তিনি।
এই নির্মাতার পুরো নাম ইউজিন মেরিল ডেইচ, যদিও জিন ডেইচ নামেই তিনি সুপরিচিত। ১৯২৪ সালে শিকোগোতে জন্মগ্রহণ করে জিন। ১৯৫৯ সালে তিনি গ্রাগে চলে আসেন। সেখানে তিনি স্ত্রী ও প্রথম স্ত্রীর তিন সন্তানকে নিয়ে বাস করতেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি