৪ মে ২০২৬

চলে গেলেন জাজাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চলে গেলেন জাজাই

বাংলাপ্রেস ক্রীড়া দপ্তর : বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছিলেন আফগানিস্তানে খেলোড়ার হজরতউল্লাহ জাজাই। তিনি আজ বিপিএল ছেড়ে নিজ দেশ চলে গেলেন ।

যাওয়ার আগে অবশ্য বিপিএল মাতিয়ে গেছেন জাজাই। গেল কয়েকটি ম্যাচে জ্বলে উঠতে না পারলেও শুরুর দিকে তার ব্যাট চওড়া ছিল। দেশে ফেরার আগে ঢাকার হয়ে ৭ ম্যাচে ২টি অর্ধশতকসহ ১৬৪ রান করেন আফগান হিটার। তার চলে যাওয়ার কারণটাও জানা গেছে। জাতীয় দলের হয়ে খেলার জন্যই বিপিএল শেষ হওয়ার আগেই দেশে ফিরে গেছেন তিনি।

জাজাই যখন চলে গেলেন, তখন শেষ চারে ওঠার দোলাচলে ঢাকা। টানা ৪ ম্যাচ হেরে বিপিএলের ষষ্ঠ আসর থেকে বাদ পড়ার শঙ্কায় ডায়নামাইটসরা। ১০ ম্যাচে ৫ জয় ও ৫ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে তারা। শেষ ২ ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।

এ অবস্থায় দলের শক্তি বাড়াতে শ্রীলংকা ওপেনার উপুল থারাঙ্গাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ঢাকা। সবকিছু ঠিক থাকলে আসছে ১ ফেব্রুয়ারি দলটির পরবর্তী ম্যাচে মাঠে নামবেন তিনি। ওই দিন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে লিগ পর্বে নিজেদের ১১তম ম্যাচে মাঠে নামবে সাকিব বাহিনী। হোমগ্রাউন্ডে তাদের ভাগ্য ফেরে কি না-এখন তাই দেখার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি