চলচ্চিত্রের ২৬০ জনের পাশে অনন্ত জলিল

বাংলাপ্রেস ডেস্ক: মানুষের দুঃসময়ে বরাবরই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। চলচ্চিত্রের মানুষের জন্য তো আরো উদার এই শিল্পী। বিশ্বজুড়ে মহামারি করোনার এই সংকটকালে ঢাকাই চলচ্চিত্রের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ালেন ‘খোঁজ-দ্য সার্চ’-এর এই অভিনেতা।
গত শুক্রবার (২৭ মার্চ) ঢাকাই চলচ্চিত্রের অন্তত ২৩০ জন অসচ্ছল শিল্পীর কাছে নিত্য প্রয়োজনী দ্রব্যাদি পৌঁছে দিয়েছেন অনন্ত জলিল। তাকে এই কাজে সহযোগিতা করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এবার পরিচালক ও প্রযোজক সমিতির উদ্যোগে চলচ্চিত্রের আরো ২৬০ জন অচ্ছল মানুষের পাশে দাঁড়ালেন অনন্ত।
রবিবার বিকেলে চলচ্চিত্রের কলাকুশলী, সহকারি, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বয়-শাখার অসচ্ছলদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে বলে জানান চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। এসময় অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহানসহ এফডিসি কেন্দ্রিক ১৭ টি সংগঠনের নেতারা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি