চিত্রনায়িকা বুবলী আহত

বিনোদন প্রতিবেদক, ঢাকা : নতুন ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়িকা বুবলী। শাকিব খান অভিনীত জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শুটিংয়ে গতকাল আহত হন নায়িকা। তবে তার ভক্তদের জন্যে স্বস্তিদায়ক খবর হলো – আঘাত গুরুতর না হওয়ায় তিনি আজ (২৬ জুন) এফডিসিতে শুটিং করছেন। আজ সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বুবলী।
জানা গেছে, আহত হওয়ার সময় তিনি রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে শুটিং করছিলেন বলে জানান বুবলী। সেখানে হাসপাতাল দৃশ্যের শুটিং চলছিল ছবিটির।
গতকাল (২৫ জুন) রাতে বুবলী বলেন, আজ সন্ধ্যায় ইমপালস হাসপাতালে দুপুর থেকে ছবির শুটিং চলছিল। সেখানে আমার মাথায় আঘাত লাগে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইমপালস হাসপাতালের জরুরি বিভাগের গেটে এই ঘটনা ঘটে।
শুটিংয়ের দৃশ্যটি ছিল – হাসপাতালের জরুরি বিভাগে অসুস্থ বুবলীকে কাঁধে করে নিয়ে আসবেন শাকিব খান। এ দৃশ্য করতে গিয়ে শাকিব খান কাঁধে করে বুবলীকে নিয়ে গ্লাসের দরজা ঠেলে ভেতরে ঢোকার সময় বুবলী মাথার বাম পাশে কানের কাছে আঘাত পান। এতে তার ব্লিডিং হলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর শুটিং বন্ধ রাখা হয়।
নায়িকার আঘাতের সময় শুটিং সেটে উপস্থিত ছিলেন পরিচালক জাকির হোসেন রাজু, অভিনেত্রী সাবেরী আলম, নাজিবা বাশার প্রমুখ।
আজ সকালে বুবলী জানান, এফডিসিতে এই ছবির সেটে টানা শুটিং চলছে। তাই আমার মাথার ব্যাথা কিছুটা কম বোধ করায় আজ শুটিংয়ে অংশ নিচ্ছি। তাছাড়া আমার কারণে শুটিং বন্ধ রাখলে সেট ফেঁসে যাবে। এতে প্রযোজক বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তাই পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী শুটিং করছি।
উল্লেখ্য,এবারের ঈদে শাকিব খানের বিপরীতে মুক্তি প্রাপ্ত সিনেমা "পাসওয়ার্ড" বিশাল সাফল্য লাভ করে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি