চিরিরবন্দরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেড়েই চলছে শিক্ষার মান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তৌফিক ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ভালোমানের পড়াশোনার জন্য চিরিরবন্দর উপজেলার স্কুল-কলেজের দিকেই ছুটছে ছেলে-মেয়ারা। দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে পরিমাণের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এই চিরিরবন্দরে।
শুধুমাত্র দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের ছা্ত্র-ছাত্রীরাই নয়, অন্যান্য জেলা থেকে ছাত্র-ছাত্রীরা ভালো মানের পড়াশুনার জন্য চিরিরবন্দর উপজেলার স্কুল-কলেজগুলো বেছে নিচ্ছেন। কয়েক বছর আগেও এতো বেশি মানের স্কুল-কলেজ ছিল না এ উপজেলায়। দিনে দিন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনার মান ভালো এবং প্রতিবছর রেজাল্ট ভালো করছে বলে অনেকেই মনে করেন।
চিরিরবন্দরের কলেজে পড়েন এমন একজন ছাত্রের অভিভাবক জানান অন্যান্য জেলা-উপজেলা থেকে ছাত্র-ছাত্রীরা আসেন চিরিরবন্দরে পড়াশুনা করতে এতে এলাকার জনগন বেশ আনন্দিত। এলাকার দোকনগুলো বিক্রি ভালো হয়, এর ফলে লাভবান হচ্ছে স্থানীয় দোকানদারসহ সাধারন মানুষ।
এ এলাকার সাধারন মানুষরা মনে করেন দেশের বিভিন্ন উপজেলাগুলো নানা কারণে বিখ্যাত হয়ে আছে। আমাদের চিরিরবন্দর উপজেলা না হয় শিক্ষার জন্যই বিখ্যাত হোক।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি