৫ মে ২০২৬

চির নিদ্রায় শায়িত সুরসম্রাট আলাউদ্দিন আলী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চির নিদ্রায় শায়িত সুরসম্রাট আলাউদ্দিন আলী

বাংলাপ্রেস ডেস্ক: সুরসম্রাট আলাউদ্দিন আলীর শেষ ঠিকানা হলো মিরপুর বুদ্ধিজীবী করবস্থান। মুক্তিযোদ্ধা এ সঙ্গীতজনকে গার্ড অব অনার জানানো হয়েছে। এফডিসিতে শ্রদ্ধা জানিয়েছেন শিল্পী-কলাকুশলীরা। রোববার মারা যান গানেরস্রষ্টা আলাউদ্দিন আলী।

একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। পাঁচ হাজার গানের স্রষ্টা, জনপ্রিয়ও হয়েছে অগণিত।

গানের মানুষটি নিথর দেহে শেষবার গেলেন খিলগাঁওয়ের নিজ বাসায়। সেখানে প্রথম জানাজার পর আলাউদ্দিন আলীকে নেয়া হয় এফডিসিতে। শ্রদ্ধা জানান বহু দিনের সহকর্মীরা, কাছের মানুষেরা।

১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলাউদ্দিন আলী। সব মিলিয়ে আটবার। মিরপুরে গার্ড অব অনার দেয়া হয় মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আলীকে। চিরনিদ্রায় গেলেন সেখানেই। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অনেক লড়াইয়ের পর হার মানেন আলাউদ্দিন আলী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি