৬ মে ২০২৬

চিনির দাম কমল, শনিবার থেকে কার্যকর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চিনির দাম কমল, শনিবার থেকে কার্যকর
বাংলাপ্রেস ডেস্ক: বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বস্তির খবর দিলো বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ)। নতুন দর অনুযায়ী প্রতিকেজি খোলা চিনি ১০৭ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১০৪ নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্যাকেটজাত চিনির দাম ১১২ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত টাস্কফোর্সের ১৯ মার্চ, ২০২৩ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশনের ২৭ মার্চ, ২০২৩ তারিখের আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির দাম সমন্বয় করা হলো। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি