৪ মে ২০২৬

চিলাহাটিতে টিম মার্চেন্টস্ (মোটর সাইকেল) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চিলাহাটিতে টিম মার্চেন্টস্ (মোটর সাইকেল) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে টিম মার্চেন্টস্ (মোটর সাইকেল) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আত্ম মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “টিম মার্চেন্টস্” আয়োজিত। শুক্রবার বিকাল ৩টায় চিলাহাটি মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা উদ্বোধন করা হয়। টিম মার্চেন্টস্ এঁর প্রতিষ্ঠাতা আহসান হাবিব শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিস্ট রাজনীতিবীদ, সমাজ সেবক, ডোমার সরকারী কলেজের সাবেক ভিপি ও ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন। বিশেষ অতিথি হিসাবে, চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল, দৈনিক খবরপত্র পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান মানিক, সমাজ সেবক মঞ্জুরুল হক লিমন প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় “টিম মার্চেন্টস্” সংগঠনের সহ-সভাপতি জাহানুর ইসলাম জয়, শরিফুল ইসলাম, হাসিব হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইফতিকার আলম তুষার, প্রচার সম্পাদক সিহাব শাহরিয়ার অনিক, ক্রীড়া সম্পাদক শাফিল হোসেনসহ সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। উক্ত খেলা দেখতে মাঠে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ফুটবল প্রেমী ভক্তদের ঢল নামে। সৈয়দপুর মিহির স্পোটিং ক্লাব বনাম দেবীগঞ্জ উপজেলা ফুটবল একাদশের মধ্যে বাঘ সিংহের লড়াইয়ে ৪-০ গোলে দেবীগঞ্জ উপজেলা ফুটবল একাদশকে হারিয়ে সৈয়দপুর মিহির স্পোটিং ক্লাব বিজয়ী হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। উক্ত টুর্নামেন্টে দেশের বিভিন্ন এলাকার মোট ১৬টি টিম অংশগ্রহন করবে বলে পরিচালনা কমিটি জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি