৬ মে ২০২৬

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ এএম
চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

 

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তাঁর চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ তার।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতাল গেইটে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, ‘সবার দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।’

খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি করে রাখা হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় গত রাত থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি