১০ মে ২০২৬

ছয় মাস পর ঢাকায় ফিটনেসহীন মোটরযান নিষিদ্ধ: রিজওয়ানা হাসান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ছয় মাস পর ঢাকায় ফিটনেসহীন মোটরযান নিষিদ্ধ:  রিজওয়ানা হাসান
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় পুরাতন ও ফিটনেসহীন মোটরযান নিষিদ্ধ করতে মোটরযান মালিকদের ৬ মাস সময় বেঁধে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সময়ের মধ্যে নিজেদের দাবির প্রেক্ষিতে এসব মোটরযান পরিবেশবান্ধব করার পদক্ষেপ নেবেন মোটরযান মালিকেরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিদ্যুৎ ভবনে ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে পুরাতন মোটরযান অপসারণের প্রয়োজনীয়তা নিয়ে আয়োজিত আলোচনা সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, পুরাতন মোটরযান অপসারণের ফলে ঢাকার বাতাসের মানের উন্নতি হবে, যা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করবে। বায়ুদূষণের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ঢাকায় শ্বাস নেয়ার মতো বাতাস থাকবে না। সরকার এমনভাবে কাজ করবে যাতে দূষণ কমে এবং জনদুর্ভোগও না হয়। আগামী ডিসেম্বর থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন শুরু হবে জানিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সংশ্লিষ্ট আইন সংশোধন করে পুলিশকে জরিমানা করার ক্ষমতা দেয়া হবে। দূষণকারীদের জরিমানা করা হবে, যা ব্যাংকে জমা করতে হবে। এতে চালকদের হর্ন বাজানো কমাবে। এ সময় এক প্রশ্নের জবাবে লেড দূষণ নিয়ে কাজ করা হবে বলেও জানান রিজওয়ানা হাসান। এর আগে বিদ্যুৎ ভবনে আয়োজিত সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, পুরাতন মোটরযান অপসারণের জন্য সরকার শিগগিরই একটি কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করবে। এই পরিকল্পনা শহরের যানজট ও দূষণ কমাতে সহায়ক হবে। পাশাপাশি দূষণ কমানোর সঙ্গে সঙ্গে জনদুর্ভোগ যাতে না হয় সে বিষয়টিও নজরে রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি