ছুটি বাড়ল দুই ঈদ ও দুর্গাপূজার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহায় একদিন করে সাধারণ ছুটি একদিন করে। দুই ঈদেই বাকি ছুটিগুলো ঈদের আগে, পরে মিলিয়ে নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও সাধারণ ছুটি থাকবে একদিন। বিজয় দশমীর দিন এ ছুটি থাকবে, আর তার আগের দিন নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
বর্তমানে দুই ঈদেই সাধারণত তিন দিন করে ছুটি থাকে। আর দুর্গাপূজায় শুধুমাত্র বিজয় দশমীর ছুটি থাকে। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে ঈদের ছুটি বাড়ানো হয়েছিল। এ ছাড়া এ বছর দূর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে একদিন ছুটি বাড়িয়েছিল সরকার।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি