৪ মে ২০২৬

ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পিএম
ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা

বাংলাপ্রেস ডেস্ক:   বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল ২০২১ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ে করেন তারা। কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরাই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০২৫ সালের ৭ নভেম্বর ছেলেসন্তানের বাবা-মা হন এ তারকা দম্পতি। সন্তান জন্মের পর থেকেই তারা কখনো ছেলেকে প্রকাশ্যে আনেননি। এমনকি এ তারকা দম্পতির ছেলের নাম কি, তাও ভক্ত-অনুরাগীরা জানতে পারেননি। সে প্রতীক্ষায় এতদিন ছিলেন ভক্ত-অনুরাগীরা।

এ তারকা জুটি এতোদিন ছেলের নাম গোপনেই রেখেছিলেন । দীর্ঘদিন পর ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করলেন তারা। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন এ তারকা দম্পতি। 

সামাজিক মাধ্যমে সন্তানের হাতের ছবি পোস্ট করে ক্যাটরিনা কাইফ ক্যাপশনে লিখেছেন— আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। একমুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারা আরও লিখেছেন— ‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে। 

নেটিজেনদের দীর্ঘদিনের আগ্রহ ছিল ভি-ক্যাটের সন্তানের নাম জানার। ছবি পোস্ট করতেই তাই কমেন্টবক্সে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা।  ক্যাটরিনার পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন সেলিব্রিটিরাও। 

অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন, ‘ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।’ দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি পেডনেকর, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারিসহ সবাই বিহানকে ভালোবাসায় ভরিয়েছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি