ছেলেকে নিয়ে প্রথম ছবি প্রকাশ করলেন ক্যাটরিনা ও ভিকি
বাংলাপ্রেস ডেস্ক: দীপাবলির আনন্দঘন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ উপহার দিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর প্রথমবারের মতো ছেলে ভিহান কৌশলের মুখ প্রকাশ্যে আনলেন এই তারকা দম্পতি। গত ৭ নভেম্বর এক বছর পূর্ণ হয়েছে ভিহানের। তার এক দিন পরই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ছেলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তারা।
ইনস্টাগ্রামে যৌথ পোস্টে ভিকি ও ক্যাটরিনা লেখেন, এবারের দীপাবলি আমাদের জন্য সবচেয়ে উজ্জ্বল। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।—ভিকি, ক্যাটরিনা ও ভিহান।
ছবিতে তিনজনকে একই রঙের পোশাকে দেখা যায়। ক্যাটরিনার পরনে ছিল উৎসবের হলুদ সালোয়ার-কামিজ। ভিকি বেছে নিয়েছিলেন বেইজ রঙের কুর্তা। বাবা-মায়ের পোশাকের সঙ্গে মিল রেখে ভিহানের পরনে ছিল বেইজ কুর্তার ওপর হলুদ রঙের ওয়েস্টকোট।
তারকা দম্পতির এই পোস্টে ভক্তদের পাশাপাশি বলিউডের অনেক তারকাও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী আনন্যা পান্ডে মন্তব্যের ঘরে বিস্ময়সূচক প্রতিক্রিয়া জানান এবং ভালোবাসার ইমোজি দেন। সোনম কাপুর লেখেন, হে ঈশ্বর! সুন্দর মানুষগুলোকে দীপাবলির শুভেচ্ছা। অভিনেত্রী কিয়ারা আদভানিও কয়েকটি হৃদয়ের ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেন।
এর আগে এক সাক্ষাৎকারে বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন ভিকি কৌশল। তিনি বলেন, স্ত্রীকে ছেলের সঙ্গে ছোট ছোট মুহূর্ত উপভোগ করতে দেখা এবং শিশুর হাসি তাকে আবেগপ্রবণ করে তোলে। এমন মুহূর্তগুলো থামিয়ে রেখে আরও কিছুক্ষণ উপভোগ করতে ইচ্ছা করে। বাবা হওয়া একজন মানুষকে আরও সংবেদনশীল ও দায়িত্বশীল করে তোলে বলেও মন্তব্য করেন তিনি।
বাবা হওয়ার অভিজ্ঞতাকে ‘জাদুকরি’ উল্লেখ করে ভিকি বলেন, জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে এটি এক অসাধারণ অনুভূতি।
২০২৫ সালের ৭ নভেম্বর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ছেলের জন্মের খবর জানান ভিকি ও ক্যাটরিনা। পরে ২০২৬ সালের জানুয়ারিতে সন্তানের নাম প্রকাশ করেন তারা। ছেলের নাম রাখা হয়েছে ভিহান কৌশল।সূত্র: এনডিটিভি
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি