৫ মে ২০২৬

ছবির নাম সাহসী হিরো আলম, সাথে নায়িকা তিনজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ছবির নাম সাহসী হিরো আলম, সাথে নায়িকা তিনজন

বিনোদন ডেস্ক: হিরো আলম নিজ উদ্যোগে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। নিজের প্রযোজিত এই চলচ্চিত্রের নামও নিজের নামের সাথে মিল রেখে করা হয়েছে- সাহসী হিরো আলম। এই ছবিতেই হিরো আলমের বিপরীতে তিন নায়িকা রয়েছেন। এরা হলেন, সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি। ছবির গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।

ছবির নাম কেন সাহসী হিরো আলম এ প্রসঙ্গে আলম বলেন, আমি তো সাহসী। আমি তো কোনো কিছুকেই ভয় পাই না। তাই ছবির নাম এটাই করেছি। এই ছবিতে আমার বিপরীতে তিনজন নায়িকা কাজ করেছেন। আমার জীবনের গল্পের ছায়া অবলম্বনে এই ছবি নির্মাণ করা হয়েছে। বিটি আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেব।

জানা গেছে, ঢাকার আশেপাশে, গাজীপুর, পুবাইল, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন লোকেশনে সাহসী হিরো আলমের শুটিং সম্পন্ন হয়েছে। ছবির এডিটিং ও ডাবিং এর কাজ চলছে। শিগগির ছবিটি ঢাকাসহ সারাদেশে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র।

মাধ্যমের ট্রল থেকে আলোচনায় ওঠে আসেন আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে নিজেই টিভি চ্যানেলের খবর হয়ে উঠেছেন হিরো আলম। সেসময় মিউজিক ভিডিওতে অভিনয়ের পাশাপাশি ‘মার ছক্কা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাজনীতির মাঠেও নাম লিখিয়েছেন।

তিন নায়িকা ও হিরো আলম ছাড়াও এতে অভিনয় করেছেন, আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার ও কালা আজিজ প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি