৪ মে ২০২৬

ছায়ানটের আয়োজনে রমনায় বর্ষবরণ উৎসব শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪০ পিএম
ছায়ানটের আয়োজনে রমনায় বর্ষবরণ উৎসব শুরু

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  সূর্যোদয়ের পর রাজধানীর রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলক কণ্ঠে 'জাগো আলোক-লগনে' গানের মাধ্যমে শুরু হয়েছে আজকের আয়োজন।

বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হয় ছায়ানটের এবারের প্রভাতী আয়োজন। ছায়ানট থেকে পূর্বেই জানানো হয়েছিল, আজকের আয়োজনে মোট ২২টি গান থাকছে। এর মধ্যে ৮টি সম্মেলক গান, একক কণ্ঠের গান ১৪টি। এছাড়াও পাঠ থাকছে দুটি।

প্রায় দুইশত শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন রূপ নেয় সংস্কৃতির মহাসমুদ্রে। ছায়ানট প্রত্যাশা করে-সমস্ত শঙ্কা, অনিশ্চয়তা ও ভয়ের অবসান ঘটুক। মানবজাতি ফিরে পাক শান্তি, স্বস্তি ও কল্যাণের পথ। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি