৫ মে ২০২৬

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটা এ হামলায় চার পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি আয়োজন করা হয় সদরপুর উপজেলা স্টেডিয়াম চত্বরে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থকরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করলে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয় গ্রুপের মাঝে সংঘর্ষ শুরু হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলো- এস আই ফরহাদ, এসআই কামরুজ্জামান, এএসআই রবিউল ইসলাম, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন।

এছাড়া আহত হয়েছেন সদরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাত্তার ফকির, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, বাপ্পি, জুয়েল হাওলাদার, শাওন আহমেদ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি