১০ মে ২০২৬

ছাত্রলীগের প্রচার-প্রসার আইনত নিষিদ্ধ : মাহফুজ আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ছাত্রলীগের প্রচার-প্রসার আইনত নিষিদ্ধ : মাহফুজ আলম
বাংলাপ্রেস ডেস্ক:‘ছাত্রলীগের প্রচার-প্রসারে আইনগত ব্যারিয়ার রয়েছে’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বৃহস্পতিবার রাতে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ছাত্রলীগের প্রচার-প্রসার আইনত নিষিদ্ধ জানিয়ে মাহফুজ আলম বলেন, ‘ছাত্রলীগ এখন আইনত নিষিদ্ধ একটি সংগঠন। ছাত্রলীগের প্রচার-প্রসার এসব বিষয়ে আইনগত ব্যারিয়ার রয়েছে। যারা সংবাদ মাধ্যমে এতদিন কাজ করছেন তারা বিষয়টি জানবেন। এই দিকটা খেয়াল রাখবেন যাতে সন্ত্রাসী সংগঠনের প্রচারে আপনারা ভূমিকা না রাখেন।’ তিনি আরও বলেন, ‘আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই দু-একটা সংবাদ মাধ্যমে হামলার বিষয়ে অ্যাপ্রিহেনশন (আশঙ্কা) রয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শুনেছি, উনারা একটা বিবৃতিও ইস্যু করেছে।’ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সংবাদ মাধ্যমের ওপর কোনরকম আঘাত বা ফ্রিডম অব প্রেসের ওপর কোন ধরনের আঘাত এই সরকার বরদাশত করবে না। যেকোনো কোয়ার্টার থেকে এরকম আঘাত আসার সম্ভাবনা থাকে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি