ছাদ উড়ানো বাস কাণ্ডের মালিক-চালকের বিরুদ্ধে মামলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে দুর্ঘটনায় ছাদ উড়ে যাওয়া বাস চালিয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে হাসাড়া হাইওয়ে থানায় পুলিশ কর্মকর্তা আতাউর রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত চালক-সহযোগী ও মালিককে আসামি করা হয়েছে। হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি থানায় জব্দ রয়েছে। এ ঘটনায় আসামিদের পরিচয় শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। বাসটির ফিটনেস ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
এদিকে, দুর্ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে চার জন বাড়ি ফিরেছেন। গুরুতর আহত ঝালকাঠির বাসিন্দা মো. শাহীন রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাতে মুন্সিগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ‘বরিশাল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। এতে অন্তত পাঁচ যাত্রী আহত হন। ছাদ উড়ে গেলেও বাস না থামিয়ে চালক ছাদবিহীন গাড়িটি পাঁচ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান। পরে যাত্রীদের চিৎকারের মুখে জনরোষে বাস থামিয়ে পালিয়ে যান চালক। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পরে জব্দ করা হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি