৬ মে ২০২৬

চীনকে হুঁশিয়ারি দিল মার্কিন বাহিনী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চীনকে হুঁশিয়ারি দিল মার্কিন বাহিনী

বাংলাপ্রেস ডেস্ক : দক্ষিণ চীন সাগরে বিদেশী জাহাজের বিরুদ্ধে কথিত বলদর্পিতার অবসান ঘটানোর বিষয় বেইজিংকে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এছাড়া, দক্ষিণ চীন সাগরের মাঝেমাঝি এলাকা দিয়ে আমেরিকা দুটি যুদ্ধজাহাজ পরিচালনা করেছে। প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল জন একুইলিনো এক বিবৃতিতে দাবি করেন, “দক্ষিণ চীন সাগরে আইন অনুযায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন সেনারা এবং আমরা এ সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে অভিযান অব্যাহত

প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল জন একুইলিনো এক বিবৃতিতে দাবি করেন, “দক্ষিণ চীন সাগরে আইন অনুযায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন সেনারা এবং আমরা এ সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে অভিযান অব্যাহত রাখবো।” আমেরিকা থেকে প্রকাশিত বিজনেস ইনসাইডার পত্রিকা গতকাল (শনিবার) এ খবর দিয়েছে।

মার্কিন কমান্ডার তার বিবৃতিতে দাবি করেন, “দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে তেল, গ্যাস এবং মৎস্য আহরণের ব্যাপারে চীনা কমিউনিস্ট পার্টির বলদর্পিতার অবসান ঘটাতেই হবে। এ এলাকার কোটি কোটি মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এই সমুদ্রের উপর ভিত্তি করে।”

বিজনেস ইনসাইডারের খবর অনুযায়ী, মালয়েশিয়া উপকূলের কাছে আমেরিকার ইউএসএস মন্টেগোমারি এবং ইউএসএ লুইস ও কার্গো জাহাজ ইউএসএনএস সিজার চাভেজ অভিযান চালায়।

প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে কৌশলগত বি-ওয়ান বি বোমারু বিমান মোতায়েন করার এক সপ্তাহ পর মার্কিন সেনাদের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হলো। দীর্ঘদিন ধরে দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকা এবং চীনের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে।

বিপি/আর এল

নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি