চীনের সঙ্গে কাতার এয়ারওয়েজের সব ফ্লাইট স্থগিত

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের কারণে চীন এখন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। রোধ করা যাচ্ছে না এই ভাইরাসের বিস্তার, বরং দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে চীনে সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ।
সংবাদমাধ্যম জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সোমবার থেকে চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে কাতার এয়ারওয়েজ।
প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার থেকে চীনের মূল ভূখণ্ডে তাদের ফ্লাইট স্থগিত থাকবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এর আগে করোনা ভাইরাসের কারণে চীনে ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় ইউনাইটেড এয়ারলাইন্স, এয়ার কানাডা, কাথায় প্যাসিফিক এয়ারওয়েজ, ইন্ডিগো এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া ও ব্রিটিশ এয়ারওয়েজের মতো প্রতিষ্ঠানগুলো। এ তালিকায় সর্বশেষ সংযোজন কাতার এয়ারওয়েজ।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। দ্রুত এটি দেশটির বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। সরকারি হিসাবে ইতোমধ্যেই দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১২ হাজার মানুষ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি