৪ মে ২০২৬

চীনের কাছে হেরে গেল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৬ এএম
চীনের কাছে হেরে গেল বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক:   গতকাল সাফ অনূর্ধ্ব-২০ পুরুষ দল মালদ্বীপে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আজ নারী অনূর্ধ্ব-২০ দল থাইল্যান্ডে এশিয়ান কাপের ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে ২-০ গোলে হেরে যায়।

চীনের বিপক্ষে বাংলাদেশ পুরো ম্যাচে দারুণ লড়াই করে। গোলরক্ষক মিলি আক্তার দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। প্রথমার্ধে চীনকে রুখলেও দ্বিতীয়ার্ধে আর সম্ভব হয়নি। বিরতির এক মিনিট পরই চীন গোল পায়। ডান প্রান্ত থেকে করা আক্রমণে বাংলাদেশের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল বক্সে দিলে সহজ প্লেসিংয়ের বল জালে জড়ান চাইনিজ মিডফিল্ডার ইউও।

বাংলাদেশ গোল সমতা আনার মতো আক্রমণ বা সুযোগ তৈরি করতে পারেনি। চীন ব্যবধান বাড়ানোর জন্য ছিল মরিয়া। ৮২ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে ব্যবধান বাড়ান ওয়াং। ৩০ গজ দূর থেকে জোড়ালো শট বাংলাদেশের গোলরক্ষক মিলি আটকানোর চেষ্টা করলেও সফল হননি। তার হাতে লেগেই বল জালে জড়ায়। মিনিট পাঁচেক পর আরেকটি সহজ সুযোগ চীন মিস করলে ২-০ স্কোরলাইনে খেলা শেষ হয়।   

চীন বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় অনেক এগিয়ে। দুই-একবার ছাড়া চীনের গোলরক্ষকের কাছে বাংলাদেশ সেভাবে বল পাঠাতে পারেনি। 

বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে  প্রথম দুই ম্যাচ হারলেও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা এখনও জিইয়ে রেখেছে। দুই ম্যাচ পর তাদের পয়েন্ট শূন্য ও গোল ব্যবধান -৩।

৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে জিতলে কিংবা ড্র করলে গ্রুপের তৃতীয় স্থান নিশ্চিত হতে পারে। তখন অন্য দুই গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর চেয়ে এগিয়ে থাকলে কোয়ার্টারে খেলবে বাংলাদেশ। যা হবে নারী ফুটবলে আরেকটি ইতিহাস। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি