চীনে ভবন ধস, আটকা ৭০
বাংলাপ্রেস ডেস্ক: চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কুয়ানজুতে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য কোয়ারেন্টাইনে রূপান্তর করা একটি হোটেল ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন ভবনটির নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হোটেলটি ধসের ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে পাওয়া এ সংক্রান্ত ছবিতে দেখা যায়, হোটেলটি পুরোপুরি ধসে পড়ে আছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন। এরইমধ্যে ভবনে আটকাপড়া ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকাপড়া লোকজন কোভিড-১৯ রোগী বলে জানা গেছে। সেখানে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিলো।
স্থানীয় সংবাদমাধ্যম ভবনটিতে ৭০ জন আটকেপড়ার তথ্য জানিয়েছে। ধসে পড়া ভবনটি পাঁচতলা। এতে আশপাশের লোকজনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। তবে প্রাথমিক কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা যায়নি ভবনটি ধসের কারণ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি