৭ মে ২০২৬

চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
বাংলাপ্রেস ডেস্ক: চীনের লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরে একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে আবাসিক এলাকায় অবস্থিত ওই রেস্তোরাঁয় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। তবে দমকল বিভাগের ২২টি অগ্নিনির্বাপক যান ও ৮৫ জন কর্মী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। লিয়াওনিং প্রাদেশিক কমিটির সেক্রেটারি হাও পেং জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চলছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘটনাটিকে "গভীর শিক্ষা নেওয়ার মতো" বলে আখ্যা দিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের খুঁজে বের করে কঠোর জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। চীনে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। চলতি এপ্রিলেই হেবেই প্রদেশে একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়। গত বছর গ্যাস লিক থেকে ঘটে বিস্ফোরণ, আর এ বছরের মার্চে হেবেইয়ের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ২ জন নিহত ও ২৬ জন আহত হন। একই বছর সেপ্টেম্বরে শেনজেন শহরের একটি বহুতল ভবনে বিস্ফোরণে আরও একজন নিহত হন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি