চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। দেশজুড়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৮শ’ জন। চীনের স্বাস্থ্য কমিশনের মতে, আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজারেরও বেশি এবং এদের মধ্যে ১৭৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে সামনেই চীনা চন্দ্র বর্ষ শুরু হতে যাচ্ছে। এটা চীনাদের নববর্ষ। প্রবল ভিড়ে ভাইরাস সংক্রমণের আশঙ্কা কমাতে দিনটিতে বেশ কিছু উৎসব উদযাপন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ভাইরাসটি ছড়িয়েছে মূলত চীনের উহান শহর থেকে। চীন ছাড়াও থাইল্যান্ডে দুইজন, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে একজন করে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা সবাই চীনের উহান শহর থেকে নিজ দেশে ফিরেছিলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি