চীনে বাদুড় থেকে করোনাভাইরাসের উৎপত্তি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাপ্রেস ডেস্ক: চীনে বাদুড় থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে, কোনো ল্যাবরেটরিতে ভাইরাসের উৎপত্তি হয়েছে -এমন কোনো প্রমাণ মিলেনি, বলে জানিয়েছে সংস্থাটি। জেনেভায় এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফাদেলা চাইব।
ফাদেলা চাইব জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে বলা যেতে পারে, বাদুড় থেকেই এসেছে করোনাভাইরাস।
তবে মানবদেহে কীভাবে ভাইরাসটি এলো সে বিষয়ে স্পষ্ট, কিছু জানানো হয়নি। মানবদেহে ভাইরাস আসার আগে অন্য কোনো প্রাণীর দেহ হয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ফাদেলা।
গত সপ্তাহে চীনের উহানে একটি ল্যাব থেকে করোনাভাইরাস উদ্ভব হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন ট্রাম্প প্রশাসন।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান অঞ্চলে প্রথম এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর সেখানে এটি মহামারি আকার ধারণ করে। এখন পর্যন্ত ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। আর আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭৫৮ জন। বিশ্বে মোট প্রাণহানি ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। করোনায় নতুন করে ইতালিতে ৪৫৪, যুক্তরাষ্ট্রে ৪৪৯, স্পেনে ৩৯৯ ও জার্মানিতে ২২০ জনের মৃত্যু হয়েছে। এর আগে চীনে ২০০৩ সালে সার্স ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যা ছড়িয়েছিল বাদুড় থেকে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি