৬ মে ২০২৬

চীনে আবারও করোনার হানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চীনে আবারও করোনার হানা

বাংলাপ্রেস ডেস্ক: বেশ কিছুদিন বন্ধ থাকার পর চীনে আবারো করোনার সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন এলাকা থেকে সংক্রমণের খবর আসলেও, সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে রাজধানী বেইজিংয়ে। আর এটাই চিন্তায় ফেলেছে কর্তৃপক্ষকে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে শহরটির প্রকৃত অবস্থা।

উহানের মাছের বাজার থেকেই ছড়িয়েছিল করোনা। এবার চীনা রাজধানী বেইজিংয়ের ক্ষেত্রেও ধারণা করা হচ্ছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিনফাদি পাইকারি বাজার থেকেই করোনা ছড়িয়ে পড়েছে। নগর কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে অত্যন্ত মারাত্মক হয়ে উঠেছে পরিস্থিতি।  বেইজিংবাসীর শঙ্কা, সংক্রমণ বেড়ে গেলে উহানের মতই লকডাউন করা হবে পুরো শহর। আর এতে ব্যবসা বাণিজ্যসহ সব ক্ষেত্রেই পড়বে নেতিবাচক প্রভাব।  চীনা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মহামারী বিশেষজ্ঞ উ জুনইয়ো আশা করছেন পরিস্থিতি স্বাভাবিক হবে কয়েকদিনের মধ্যেই। কিন্তু এমনটি না হলে বিপদে পড়তে হবে বলেও মনে করছেন তিনি।

তিনি বলেন, "এখনি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সেক্ষেত্রে কয়েকদিন অপেক্ষা করতেই হচ্ছে। বেইজিং আরেকটি উহান হবে কিনা সেটাই দেখার বিষয়।"  বিশেষজ্ঞরা বলছেন, আগামী তিনদিনের মধ্যেই বোঝা যাবে, সামনের দিনগুলোতে কি হতে চলেছে বেইজিংয়ের ভাগ্যে।  বেইজিংয়ের কিছু কিছু এলাকায় এরই মধ্যে জারি করা হয়েছে ভ্রমণ সতর্কতা। বন্ধ করে দেয়া হয়েছে দূরপাল্লার বাস চলাচল। আর ব্যাপক আকারে করোনা পরীক্ষা শুরু করেছে প্রশাসন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি