৪ মে ২০২৬

চীনা রাষ্ট্রদূতের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চীনা রাষ্ট্রদূতের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘কোয়াডে যোগ দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। চীন কোয়াড নিয়ে আগ বাড়িয়ে কথা বলেছে।’ আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন বলেন, ‘কোয়াড জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব। এ নিয়ে চীনের আগ বাড়িয়ে কথা বলা দুঃখজনক।’ গতকাল সোমবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ভার্চুয়াল মতবিনিময় সভায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, “যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াড চীনবিরোধী একটি ছোট গোষ্ঠী। তাই চীন মনে করে, এতে যেকোনোভাবে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা-বেইজিং সম্পর্ককে ‘যথেষ্ট খারাপ’ করবে।” বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি