চার মামলায় ইমরান খানের জামিন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেপ্তারের আগেই চার মামলায় জামিন দিয়েছেন লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত। শুক্রবার (০১ মার্চ) তাকে জামিন দেয়া হয়। খবর ডন
যে চার মামলায় ইমরান খানকে জামিন দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে- জিলে শাহাকে হত্যা, জামান পার্কের বাইরে পুলিশের ওপর হামলা, পিএমএল-এন’র অফিস এবং একটি কন্টেনারে অগ্নিসংযোগ।
ইমরান খানের জামিন আবেদনের বিরুদ্ধে যুক্ততর্ক উপস্থাপনকারী বিশেষ আইনজীবী রানা শাকিল বলেন, গত বছরের ৯ মে’র হামলায় অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন ইমরান খান। এছাড়া তার নির্দেশেই সেনাবাহিনীর স্থাপনায় হামলা করা হয়। এ সময় বিচারক আশাদ জাভেদ ওই আইনজীবীর উদ্দেশ্যে বলেন, তার কর্মীদের হামলা চালানোর জন্য ইমরান খান কী তার এক্স হ্যান্ডেলে কোনো পোস্ট দিয়েছিলেন কিনা?
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি