৭ মে ২০২৬

চার কোটি ডিম আমদানির অনুমোদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চার কোটি ডিম আমদানির অনুমোদন
বাংলাপ্রেস ঢাকা: দেশে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি দপ্তরের যুগ্ম নিয়ন্ত্রক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আপাতত চারটি প্রতিষ্ঠান এই ডিম আমদানির অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো— মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং ও অর্নব ট্রেডিং লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ শর্তে এই ডিম আমদানি করতে হবে। সেগুলো হলো—ইনফ্লুয়েঞ্জা বা বার্ডফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ থাকতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। শুল্ক-কার পরিশোধ করতে হবে। সরকারি বিধি-বিধান পতিপালন সাপেক্ষে আমদানি করতে হবে। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে বাজারে ডিম বিক্রি হয়নি। তাই ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বাজারে ডিমের দামে প্রভাব পড়বে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি