৫ মে ২০২৬

চার জেলায় বিএনপির কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
চার জেলায় বিএনপির কমিটি গঠন
বাংলাপ্রেস ডেস্ক: দেশের চার জেলায় নতুন কমিটি গঠন করেছে বিএনপি। এসব কমিটির মধ্যে তিন জেলায় আহ্বায়ক এবং এক জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, খায়রুল কবির খোকনকে সভাপতি ও মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলার বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া মো. জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক ও মো. রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব করে ময়মনসিংহ জেলা বিএনপির ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়া হয়। অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও এবিএম মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপির ৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি