৭ মে ২০২৬

চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম
চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু

 

বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের জয়দেবপুর লেভেল ক্রসিং এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে। 


শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বগিটি তোলার পর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন ছেড়ে গেছে। এর আগে, দুপুর ২টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জাংশনের অদূরে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছিল। এক পর্যায়ে ট্রেনটি এক নম্বর লাইন দিয়ে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পাওয়ারকার বগির বাম পাশের সামনের চাকা লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

তিনি আরও জানান, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতকাজ শুরু করে। উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি লাইনে তোলার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে জয়দেবপুর স্টেশন ছেড়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, বগিটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে রেললাইনটিতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে অন্য লাইনগুলো দিয়ে ট্রেন চলাচল করেছে।


বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি